বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত অন্তত ২০৪০০ রান করেও বাংলাদেশের লজ্জাজনক হারনেত্রকোনায় ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুনশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে বিলম্ব নিয়ে ক্ষোভট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেনবৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূর
বিজ্ঞাপন

দামুড়হুদায় ৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পিএম
দামুড়হুদায় ৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৫ গ্রাম গাঁজা রাখার অভিযোগে আয়নাল হক (৪৪) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আয়নাল হক দামুড়হুদা উপজেলার দলকা লক্ষ্মীপুর গ্রামের মৃত রহিম হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আয়নাল হককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে বুধবার (২ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার আদালত আয়নাল হককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে।

দামুড়হুদা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...