বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চ
বিজ্ঞাপন

আমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূর

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম
আমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূর

শ্রমিক আন্দোলনে নিহত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনে যেসব শ্রমিক মারা গেছেন, তাঁরা পুলিশের গুলিতে মারা যাননি। তাঁদের কারা হত্যা করেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর একটি ভিডিও দেখেছেন উল্লেখ করে তিনি বলেন, ওই ভিডিওতে তাঁকে বাড়িতে আগুন দেওয়ার কথা বলতে দেখা গেছে।

বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দিয়েছে। প্রতিটি উপজেলায় স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো এবং ডায়ালাইসিসের ব্যবস্থা করা হচ্ছে। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতার উদাহরণ হিসেবে তিনি একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাঁকে পদত্যাগ করানোর বিষয়টিও উল্লেখ করেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ন্যূনতম মজুরি বোর্ডের সদস্য বাবুল আখতার বলেন, ‘আমার নিজেরও ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। একদল লোক এসে বলে গেছে ফ্যাক্টরি বন্ধ রাখতে হবে। এরা কারা? আজও গাজীপুরে আন্দোলন হচ্ছে। শ্রমিকেরা যে কখনো নিজেদের গার্মেন্টস ভাঙচুর করতে পারে না।’

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...