বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চ
বিজ্ঞাপন

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত

স্পিকার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ছিল অনেক অপেক্ষার। ১৯৪৭ সালে দেশ ভাগের পরও আমাদের গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি। ১৯৭০ এর সাধারণ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হলেও গণতন্ত্র অধরাই থেকে যায়। বিভিন্ন সময়ের সামরিক ও স্বৈরাচারী শাসন এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রতিহত করে। তিনি বলেন, বিগত ১৬ বছরের প্রহসনের নির্বাচনে এ দেশে স্বৈরাচারী শাসনের মাধ্যমে জনগণের সাংবিধানিক অধিকার নস্যাৎ করা হয়।

স্পিকার বলেন, গুম, খুন, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে স্থায়ীভাবে কুক্ষিগত করে। ২০২৪ এর জুলাই গণ অভ্যুত্থানে এ দেশের আপামর ছাত্র-জনতা রাজপথে নামে এবং স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ দেশের ইতিহাসে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...