শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কর্মী নেবে মধুমতি ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগজোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় জিডিচাঁদপুর মতলব উত্তরে আবারও বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে কোথায়রামগড়ে দেশীয় পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ব্যবসায়ী আটকটানা বৃষ্টিতে তালায় জনজীবন বিপর্যস্ত, ধান-সবজি নিয়ে শঙ্কায় কৃষকজুডিশিয়াল সার্ভিস কমিশনের ‘অফিস সহায়ক’ পদের প্রিলিমিনারি পরীক্ষা ২৮ নভেম্বররাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তারহঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তিতুদহের সাবেক চেয়ারম্যান আকতার হোসেনমহেশপুরে জমি নিয়ে বিরোধ: বাবার লাশ দাফনে প্রতিবন্ধী ছেলে ও তিন মেয়ের বাধা
বিজ্ঞাপন

১৮০ ফ্লাইট স্থগিত, ২৩ হাজারের বেশি যাত্রীর যাত্রা বাতিল

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
১৮০ ফ্লাইট স্থগিত, ২৩ হাজারের বেশি যাত্রীর যাত্রা বাতিল

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে ১৮০ ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ২৩ হাজার ৮৫ বেশি যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে ১৮০টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ২৩ হাজার ৮৫ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।

স্কোয়াড্রন লিডার সাকিব বলেন, ‘সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি ফ্লাইট এবং রিয়াদ এয়ারওয়েজের ২১টি ফ্লাইট বাতিল হয়েছে।’

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...