শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আগামীকাল সশস্ত্র বাহিনী দিবসতীব্র অর্থসংকটে বিবিসি: আরও ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ে আরও কর্মী ছাঁটাইরোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীভোটার তালিকা সংশোধনের নামে টার্গেট করা হচ্ছে মুসলিমদের: মার্কিন কমিশনরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, সর্বোচ্চ মিরপুরেগাংনী সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থহামাসকে সন্ত্রাসী না বললে আইনপ্রণেতাদের অধিকার বাতিল করবে ইসরায়েল‘মেসি-ম্যারাডোনার মধ্যেই কেবল এমন কিছু দেখেছি’চুয়াডাঙ্গা সদরের ৮ ইউনিয়নে ভোটের হাওয়া: মাঠে নামছেন প্রার্থীরা, চলছে নানা সমীকরণগজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক
বিজ্ঞাপন

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালত সিদ্ধান্ত দিয়েছেন, মিয়ানমার রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন, বিধিনিষেধ ও বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে রোহিঙ্গাদের অধিকার খর্ব করা হয়েছে বলে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।

তিনি বলেন, গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের বিচারের ক্ষেত্রে মিয়ানমারের আন্তর্জাতিক আইনগত দায় লঙ্ঘনের বিষয়টিও আদালত নিশ্চিত করেছেন। গণহত্যা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার পাশাপাশি ২০২০ সালে আদালতের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ অনুযায়ী গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের বাধ্যবাধকতা পালনে মিয়ানমার ব্যর্থ হয়েছে।

হুমায়ুন কবির বলেন, গণহত্যা প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন, সহিংসতা বন্ধ এবং গণহত্যায় জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে—এমন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত। ক্ষতিগ্রস্তদের যথাযথ প্রতিকার, পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে।

তিনি আরও বলেন, আইসিজের এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং মামলার পক্ষগুলোর জন্য রায়টি প্রতিপালন করা আইনগতভাবে বাধ্যতামূলক।

বাংলাদেশ মামলাটির আনুষ্ঠানিক পক্ষ না হলেও প্রতিবেশী রাষ্ট্র এবং প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশ হিসেবে বিচারিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বলে জানান প্রতিমন্ত্রী।

এই ঐতিহাসিক রায়ের জন্য গাম্বিয়া সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ২০১৯ সালের ১১ নভেম্বর রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে গাম্বিয়া আইসিজেতে মামলাটি দায়ের করে। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং গাম্বিয়ার পক্ষে আদালতে লিখিত বক্তব্য দেওয়া দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...