ডিপিডিসির সমীক্ষায় অসন্তোষ, সংসদ ভবনে সৌরবিদ্যুৎ নিয়ে ফের জরিপ

বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সোনালী ব্যাংক লিমিটেডের শাখায় পৃথক সাব-মিটার স্থাপন ও চালুর জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনার ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলে পৃথক সাব-মিটার স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বরাদ্দ করা সংসদ ভবন এলাকার ফারহান ফাইয়াজ খেলার মাঠের বরাদ্দ, চুক্তি এবং এ-সংক্রান্ত ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের বিষয় যাচাইয়ে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন ও মারদিয়া মমতাজকে নিয়ে গঠিত এ সাব-কমিটিতে জাতীয় সংসদ সচিবালয়, গণপূর্ত অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। আগামী সভায় এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

