চট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮

রাতে দায়িত্ব পালন শেষে ট্রাফিক পুলিশ সদস্যরা বক্সটি থেকে চলে যান। বৃহস্পতিবার ফজরের সময় সেখানে ফিরে তাঁরা আগুনের চিহ্ন দেখতে পান। বক্সের এক পাশের কাচ ভাঙা ছিল। ভেতরে কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে একটি পুড়ে গেছে। ঘটনার পর থেকে বক্সটিতে বসে দায়িত্ব পালন করতে পারছেন না ট্রাফিক পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, ট্রাফিক পুলিশ বক্সটি ছোট। দায়িত্বে থাকা সদস্যরা মূলত বিশ্রামের জন্য এটি ব্যবহার করেন। দুর্বৃত্তরা পাথরের মতো একটি বস্তু ছুড়ে বক্সের কাচ ভাঙে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় আশপাশে থাকা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে একজনকে হাতেনাতে আটক করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

