বাল্যবিবাহ নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানোর পরামর্শ সংসদীয় কমিটির

মাতৃস্বাস্থ্য সুরক্ষায় বাল্যবিবাহ নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের পরামর্শ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট সাবকমিটি। একই সঙ্গে প্রয়োজন ছাড়া সিজার নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা এবং ল্যাবের কার্যক্রম জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় এসপিসিপিডি (স্ট্রেংথেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) প্রকল্পের অধীন মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনাবিষয়ক সাবকমিটির প্রথম বৈঠকে এসব পরামর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি মো. হাসান রাজীব প্রধান, এমপির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
জাতীয় থেকে আরও পড়ুন

