নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, তার কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ

শেখ হাসিনাকে ফেরত আনার আইনি প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে একাধিকবার ভারতকে চিঠি পাঠানো হয়েছে।’
ট্রাভেল পাস বা অন্য উপায়ে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিকল্প প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘চুক্তি তো রয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ব্যবহার হবে না কেন? যেকোনো দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে ভারত সরকারের এই চুক্তির সুবিধা নিয়ে আইনগত সহায়তা করা উচিত।’
জাতীয় থেকে আরও পড়ুন

