বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
বিজ্ঞাপন

রিহ্যাবের কার্যক্রম চলতে বাধা নেই: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম
রিহ্যাবের কার্যক্রম চলতে বাধা নেই: হাইকোর্ট

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কার্যক্রম সীমিত রাখার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এখন সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে রিহ্যাব।

গত ১৭ অক্টোবর মন্ত্রণালয়ের জারি করা ওই চিঠির কার্যকারিতা স্থগিত করে রোববার (১ নভেম্বর) এ আদেশ দেন আদালত। এর ফলে রিহ্যাবের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ওই নির্দেশনার বাধা থাকছে না।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের দায়ের করা রিট পিটিশনে পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী কামরুল বিন আজাদের ১ নভেম্বর তারিখের দেওয়া সনদপত্রে এ তথ্য জানানো হয়েছে।

সনদপত্রে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা একটি চিঠির মাধ্যমে রিহ্যাবের রুটিন কার্যক্রম ছাড়া যে কোন ধরনর সভা ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এর ফলে সংগঠনটির বোর্ড সভা, এজিএম, মেলাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হয়।

ওই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক হাইকোর্টে রিট করেন। আইনজীবীর সনদপত্র অনুযায়ী, ১ নভেম্বর উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাণিজ্য মন্ত্রণালয়ের ১৭ অক্টোবরের চিঠির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত রাখার আদেশ দেন।

এ আদেশের ফলে রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন করে স্বাভাবিক পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সংগঠনটির বোর্ড সভা ও অন্যান্য কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ১৭ অক্টোবরের নির্দেশনার কারণে যে সীমাবদ্ধতা তৈরি হয়েছিল, তা আপাতত কার্যকর থাকছে না।

আইনজীবীর সনদপত্রে আরও বলা হয়েছে, হাইকোর্টের আনুষ্ঠানিক আদেশ যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...