বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

শেখ হাসিনার কি আপিলের সুযোগ আছে, যা বলছেন আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
শেখ হাসিনার কি আপিলের সুযোগ আছে, যা বলছেন আইনজীবীরা

এর আগে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাওলানা আবুল কালাম আযাদকে ২০১৩ সালে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে সময় তিনি পলাতক ছিলেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশে ফিরে বিলম্ব মার্জনাসহ চলতি বছরের ৬ জুলাই আপিল করেন আবুল কালাম। সেই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজাও স্থগিতও চাওয়া হয়। তার আপিলটি চেম্বার আদালত হয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। যা এখনো নিষ্পত্তি হয়নি।

জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আজকের পত্রিকাকে বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে আইন মেনেই ফিরতে হবে। মাওলানা আবুল কালাম আজাদের মামলাতেই দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আইনি অবস্থান পরিষ্কার হয়েছে। কারণ এখনো আবুল কালামের আপিলটি গৃহীত হয়নি।

এ দিকে এরই মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করার রায় বাস্তবায়ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। গত ৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাক্ষর করা চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...