বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

চার দফায় স্বর্ণের দাম কমলো প্রায় ১০ হাজার টাকা, এখন ভরি কত

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ১২:২৯ পিএম
চার দফায় স্বর্ণের দাম কমলো প্রায় ১০ হাজার টাকা, এখন ভরি কত

দেশের বাজারে গত আট দিনে চার বার স্বর্ণের দাম কমানো হয়েছে। আজ শুক্রবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এ ছাড়া গত ১১ নভেম্বর সকালে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। অপরদিকে গত ৬ নভেম্বর পর পর তিন দফা দাম বাড়ানোর পর কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা। সব মিলিয়ে গত আট দিনে স্বর্ণের দাম কমলো ৯ হাজার ৮৫৮ টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর আগে টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছিল ১২ হাজার ১২ টাকা।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

আজকের দাম কমানোর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

এর আগে গত ১১ নভেম্বর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...