নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা

নাবিল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও কৃষিবিদ মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু ব্যবসার পরিধি বৃদ্ধি নয়; বরং মানসম্মত পণ্য, কার্যকর বাজার ব্যবস্থাপনা এবং পার্টনারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা। রাজশাহী রিজিওনের ব্যবসায়িক পার্টনারদের এ অংশগ্রহণ আমাদের আরও অনুপ্রাণিত করেছে। বাজারের পরিবর্তিত চাহিদা ও নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা সবাই মিলে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে চাই।’
দেশের কৃষি, খাদ্য, ফিড ও ভোগ্যপণ্য খাতে কার্যক্রম পরিচালনাকারী নাবিল গ্রুপ তার বিভিন্ন পণ্য ও সেবা দেশের বিস্তৃত বাজারে পৌঁছে দিতে ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। নাবিল নাবা ফুডসের চাল, আটা, ময়দা, সুজি ও ডালজাতীয় পণ্য, নাবিল ফিড মিলসের বিভিন্ন ফিড পণ্য এবং ফুডেলা ব্র্যান্ডের ভোগ্যপণ্য গ্রুপের ব্যবসায়িক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।
‘সাফল্যের সাথে আগামীর পথে’ আয়োজনের রাজশাহী পর্বে ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করা, বাজারে পণ্যের উপস্থিতি বৃদ্ধি এবং গ্রাহকদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতের নতুন সম্ভাবনা সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করা হয়।
রাজশাহী রিজিওনের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠান নাবিল গ্রুপের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির পথে একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

