চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না—নেতাকর্মীদের তারেক রহমান

দলীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় নেতাদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান। রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই মোকাবিলা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এক্ষেত্রে যতটা সম্ভব আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।
রাজনীতি থেকে আরও পড়ুন

