বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সুরক্ষিত: রিজভী

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম
জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সুরক্ষিত: রিজভী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনের আলোকে বাংলাদেশি জাতীয়তাবাদকে একটি বৈচিত্র্যময় বাগানের সঙ্গে তুলনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই বাগানে নানা রঙের ও বিভিন্ন জাতের ফুল একসঙ্গে সৌরভ ছড়ায় এবং সেখানে প্রতিটি ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের নিজস্ব জায়গা পুরোপুরি সুরক্ষিত রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

উৎসবের সার্বজনীনতা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, কোনো উৎসবই নির্দিষ্ট ধর্মীয় কিংবা সামাজিক বেড়াজালে সীমাবদ্ধ থাকে না। উৎসবের আবহ সব সম্প্রদায়ের মানুষকে এক কাতারে নিয়ে আসে এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একসঙ্গে বেঁচে থাকার তাগিদ দেয়। সমাজের সকল অন্যায়, অসত্য ও দানবীয় শক্তিকে বিনাশ করে সত্য, ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠা করাই দুর্গাপূজার মূল শিক্ষা।

নাগরিক অধিকার ও ধর্মীয় সম্প্রীতি প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ধর্মবিশ্বাস মানুষের একেবারেই ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের অধিকার অভিন্ন। দেশের প্রতিটি মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান কোনো ধরনের ভয়ভীতি ছাড়া, অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পালন করতে পারেন, তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।

সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও জানান, হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পূজার সরকারি ছুটি বাড়ানো, মণ্ডপগুলোর অনুদান বৃদ্ধি এবং পুরোহিত ও সেবায়েতদের জন্য নিয়মিত সম্মানীর ব্যবস্থা কার্যকরের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...