বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

সেক্রেটারিকে জড়িয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য ‘আজগুবি’, দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম
সেক্রেটারিকে জড়িয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য ‘আজগুবি’, দাবি জামায়াতের

দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারকে জড়িয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য ‘আজগুবি’ দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টি ই-রিকশা থাকার এবং সেগুলোর মধ্যে পাঁচটির নিবন্ধন বৈধভাবে নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের আজগুবি, ডাহা মিথ্যা, বানোয়াট এবং ব্যঙ্গাত্মক ও হাস্যকর বক্তব্যের আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টি ই-রিকশা থাকার যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, আজগুবি, ডাহা মিথ্যা ও বানোয়াট। এ ধরনের দায়িত্বশীল পদে থেকে কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই একজন জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়া অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন। কিছুদিন আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকও অনুরূপ মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছিলেন। তখন আমরা এর প্রতিবাদ ও চ্যালেঞ্জ জানিয়ে স্পষ্টভাবে বলেছিলাম, তাদের কাছে এ ধরনের অভিযোগের কোনো তথ্য-প্রমাণ থাকলে তা জনসমক্ষে উপস্থাপন করুন। কিন্তু আজ পর্যন্ত তারা কোনো প্রমাণ দিতে পারেননি। এখন প্রতিমন্ত্রীও একই ধরনের ভিত্তিহীন বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছেন। জাতি তাদের কথা বিশ্বাস করে না।’

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...