শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
স্যান্ডপেপার বিতর্কে ধারাভাষ্য থেকে বাদ পড়লেন খাজা ও ওয়ার্নারডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধসুন্নত কাকে বলে, কত প্রকার ও কী কী?আ.লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে: প্রতিমন্ত্রী শাহে আলমআগুন-সন্ত্রাসের বিরুদ্ধে গ্রাম পুলিশকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীরকাপড়ের রং ও সিঁদুরের রঙে খাদ্য তৈরি, কুমিল্লায় ২ বেকারিকে জরিমানারোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দায়ী করে আইসিজের রায়কে স্বাগত এনসিপিরহামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১৩৪৪বাজারের চাহিদা বিবেচনায় ফসল উৎপাদনের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
বিজ্ঞাপন

সুন্নত কাকে বলে, কত প্রকার ও কী কী?

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম
সুন্নত কাকে বলে, কত প্রকার ও কী কী?

সুন্নতের প্রকারভেদ: কত প্রকার ও কী কী?

হাদিস শাস্ত্রে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতকে মূলত চারটি প্রধান ভাগে ভাগ করা হয়। নিচে তা বিস্তারিত তুলে ধরা হলো:

১. সুন্নাহ কাওলিয়্যাহ (বাণী)

রাসুলুল্লাহ (সা.) যা মুখে বলেছেন—অর্থাৎ তাঁর উপদেশ, আদেশ, নিষেধ, ফতোয়া ও সুসংবাদ—তাকে সুন্নাহ কাওলিয়্যাহ বলা হয়। যেমন—

إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ

অর্থ: নিশ্চয়ই সকল আমল নিয়তের ওপর নির্ভরশীল। (সহিহ বুখারি: ১; সহিহ মুসলিম: ১৯০৭)

২. সুন্নাহ ফি’লিয়্যাহ (কর্ম)

রাসুলুল্লাহ (সা.) নিজে যেসব ইবাদত, দৈনন্দিন কাজ ও আমল করেছেন এবং সাহাবিদের শিখিয়েছেন, তাকে সুন্নাহ ফি’লিয়্যাহ বলে। যেমন—

صَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي

অর্থ: তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ, সেভাবে নামাজ পড়ো। (সহিহ বুখারি: ৬৩১)

একইভাবে হজের বিধান সম্পর্কেও তিনি ইরশাদ করেছেন, ‘তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের নিয়মাবলি শিখে নাও।’ (সহিহ মুসলিম: ১২৯৭)

৩. সুন্নাহ তাকরিরিয়্যাহ (মৌনসম্মতি)

কোনো সাহাবি রাসুলুল্লাহ (সা.)-এর সামনে কোনো কাজ করলে বা কোনো কথা বললে, তিনি যদি তাতে আপত্তি না করে নীরব থাকেন বা সমর্থন জানান, তবে সেটি ‘সুন্নাহ তাকরিরিয়্যাহ’ হিসেবে গণ্য হয়। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, সংশ্লিষ্ট কাজটি শরিয়তে বৈধ। যেমন—

খালিদ বিন ওয়ালিদ (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর সামনে ‘দাব্ব’ বা সান্ডা (গুই সাপজাতীয় প্রাণী) খেয়েছেন। রাসুলুল্লাহ (সা.) নিজে তা খাননি, কিন্তু খালিদ (রা.)-কে তা খেতে নিষেধও করেননি। (সহিহ বুখারি: ৫৩৯১; সহিহ মুসলিম: ১৯৪৬)

ধর্ম থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...