শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে গ্রাম পুলিশকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীরকাপড়ের রং ও সিঁদুরের রঙে খাদ্য তৈরি, কুমিল্লায় ২ বেকারিকে জরিমানারোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দায়ী করে আইসিজের রায়কে স্বাগত এনসিপিরহামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১৩৪৪বাজারের চাহিদা বিবেচনায় ফসল উৎপাদনের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীরধানখেতে মিলল গলায় রশি প্যাঁচানো নিখোঁজ কিশোরের মরদেহগঙ্গার পানি বণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিনচাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরিখুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন
বিজ্ঞাপন

বাজারের চাহিদা বিবেচনায় ফসল উৎপাদনের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম
বাজারের চাহিদা বিবেচনায় ফসল উৎপাদনের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

লবণে আয়োডিন মেশানোর জন্য ভারত থেকে আয়োডিন আমদানি করতে হয় উল্লেখ করে মীর শাহে আলম বলেন, এ খাতে প্রতিবছর প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হয়। আমদানিনির্ভরতা কমিয়ে দেশে আয়োডিন উৎপাদনের লক্ষ্যে আমি ব্যক্তিগত উদ্যোগে একটি কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছি। দেশের চাহিদা মেটাতে বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়ানো জরুরি।

কৃষকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের খাদ্যচাহিদা পূরণের পাশাপাশি কৃষিপণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। এ অর্জনের পেছনে কৃষকদের শ্রম ও অবদান সবচেয়ে বেশি। তাই কৃষির উন্নয়ন অব্যাহত রাখতে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বগুড়া-২ আসনের সব কৃষিজমির মাটি বিনা মূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হবে। এ জন্য রাজস্ব খাত থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। মাটি পরীক্ষার মাধ্যমে জমির প্রকৃত পুষ্টিচাহিদা জানা যাবে। ফলে কৃষকেরা প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করতে পারবেন। এতে একদিকে উৎপাদন খরচ কমবে, অন্যদিকে বাড়বে ফসলের উৎপাদনশীলতা।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. গোলাম হাফিজ, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদ আলম এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...