আ.লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

প্রতিমন্ত্রী দাবি করেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা যৌক্তিক ও সঠিক ছিল এবং বর্তমানে জাতির সামনে তা প্রমাণিত হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, ‘বিগত অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যে নিষিদ্ধ করেছে, এই নিষিদ্ধ করাটা যে সঠিক আছে, যৌক্তিক আছে—আজকে জাতির সামনে এটি প্রমাণিত হয়েছে। নতুন করে ভাববার সময় এসেছে, সংবিধান যেটি সংশোধন হচ্ছে সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করে প্রয়োজনে সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে ইনশাআল্লাহ।’
রাজনীতি থেকে আরও পড়ুন

