বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

অলিগলি থেকে খেলার মাঠ, চলছে মাদক কেনাবেচা

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম
অলিগলি থেকে খেলার মাঠ, চলছে মাদক কেনাবেচা

স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, একসময় যেসব মাঠে শিশু-কিশোরদের খেলাধুলা আর তরুণদের আড্ডায় মুখর থাকত, সেসব স্থানের কিছু অংশ এখন মাদকসেবী ও কারবারিদের বিচরণক্ষেত্রে পরিণত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সন্ধ্যা নামলেই বিভিন্ন নির্জন স্থান ও গলির মোড়ে অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বাড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, এ ধরনের পরিবেশে সহজেই মাদকের সংস্পর্শে আসছে উঠতি বয়সের কিশোররা।

মাদকসেবনে ব্যস্ত চার যুবক। ছবি: এশিয়া পোস্ট
মাদকসেবনে ব্যস্ত চার যুবক। ছবি: এশিয়া পোস্ট

রিকশাচালক কাউসার আহমেদ বলেন, আমরা সাধারণ মানুষ রাস্তাঘাটে চলাচল করি। বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর কিছু জায়গায় মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আমাদের সন্তানরা বাইরে বের হলে চিন্তায় থাকতে হয়। মাদক বিক্রি বন্ধে পুলিশি টহল ও নজরদারি আরও বাড়ানো দরকার।

স্কুল শিক্ষক আরিফ হোসেন বলেন, মাদকের কারণে অনেক তরুণের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কাজকর্ম না করে অনেকে মাদকের পেছনে সময় ও টাকা ব্যয় করছে। এখন কিশোরদের মাঠে খেলতে দেখা যায় না। তারা দেখা করে অসামাজিক কর্মকাণ্ডের জন্য। আমরা চাই, প্রশাসন শুধু মাঝেমধ্যে অভিযান না চালিয়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করুক। যারা মাদকের মূল ব্যবসায়ী, তাদের আইনের আওতায় আনতে হবে।

কেরানীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনাও ঘটছে। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযানের পর কিছুদিন মাদক কারবারিদের তৎপরতা কমলেও পরে আবার সক্রিয় হয়ে ওঠে চক্রগুলো।

আগানগর এলাকার বাসিন্দা রাশেদুল ইসলাম বলেন, আগানগরসহ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন। বিশেষ করে কিশোর ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনকে আরও কঠোর হতে হবে। আমাদের দাবি, কেরানীগঞ্জকে মাদকমুক্ত করতে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

স্থানীয়দের মতে, মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতাদের পাশাপাশি সরবরাহকারী, অর্থের জোগানদাতা এবং নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করা জরুরি। তা না হলে বিচ্ছিন্ন অভিযানে মাদকের বিস্তার সাময়িকভাবে কমলেও স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হবে।

মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকার কথা জানিয়েছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং মাদক নিয়ন্ত্রণে নজরদারি অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...