বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

গাংনীতে কাঁচা মরিচের কেজি ১২ টাকা

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম
গাংনীতে কাঁচা মরিচের কেজি ১২ টাকা

মরিচচাষি আলমগীর হোসেন বলেন, বাজারে ২৬ কেজি মরিচ এনেছিলাম। এর মধ্যে প্রায় দুই কেজি কেটে নেওয়া হয়েছে। প্রতি কেজিতে এক টাকা খাজনা এবং বাজারে আনার খরচও এক টাকা। এখন কৃষকেরা নিজেরাই গাছ থেকে মরিচ তুলছেন। কারণ, শ্রমিক দিয়ে মরিচ তোলাতে কেজিপ্রতি ১৫ টাকা খরচ হয়। বর্তমান দামে শ্রমিকের খরচ দিয়েই লোকসান গুনতে হচ্ছে।

আলমগীর বলেন, ‘এখনো গাছে অনেক মরিচ রয়েছে। কিন্তু তোলার আগ্রহ হারিয়ে যাচ্ছে। তোলার খরচ দিতেই সব শেষ হয়ে যাবে। তাই মরিচ তোলার ইচ্ছা আর নেই। গাছ কেটে গম চাষ করব।’

মরিচচাষি আলফাজ উদ্দিন বলেন, আমরা প্রতিবছরই মরিচের আবাদ করি। অল্প সময়ে ভালো লাভ হওয়ায় এ অঞ্চলে মরিচ চাষের আগ্রহ বাড়ছে। তবে গত বছরের তুলনায় এবার সার ও ডিজেলের দাম বেড়েছে। শুরুতে মরিচের ভালো দাম পেয়ে এবারও লাভের আশা করেছিলাম। কিন্তু এখন দাম কমে যাওয়ায় তোলা, সার ও সেচের খরচ বাদ দিয়ে আর কিছুই থাকছে না।

মরিচচাষি জাহিদুল ইসলাম বলেন, এ অঞ্চলের মাটি মরিচ চাষের উপযোগী। স্থানীয় কৃষকেরা পতিত ও আবাদি—দুই ধরনের জমিতেই মরিচ চাষ করেন। লাভের আশায় দিন দিন এ চাষে আগ্রহ বাড়ছে। তবে প্রাকৃতিক দুর্যোগে অনেক সময় লোকসান হয়। এবার দাম এতটাই কম যে ১০ থেকে ১২ টাকা কেজি দরে মরিচ বিক্রি করে কৃষকের হাতে কিছুই থাকছে না।

জাহিদুল আরও বলেন, গাংনীর মরিচ দেশের বিভিন্ন স্থানে যায়। বিভিন্ন বাজারে ছোট পরিসরে মরিচের হাটও বসে। বাজারে চাহিদা বাড়লে দাম বাড়ে। তবে আপাতত মরিচের দাম বাড়ার কোনো সম্ভাবনা দেখছি না।

মরিচচাষি আরিফুল ইসলাম বলেন, কিছুদিন আগেও আমরা প্রতি কেজি মরিচ ১০০ টাকায় বিক্রি করেছি। এখন সেই মরিচের দাম মাত্র ১২ টাকা। এ কারণে কৃষকদের মরিচ তোলার আগ্রহ কমে যাচ্ছে। অনেকে ইতিমধ্যে গাছ কাটা শুরু করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...