বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

গুলিবিদ্ধ মনিরুলকে টেনেহিঁচড়ে নিয়ে যায় বিএসএফ, এখনো মেলেনি সন্ধান

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম
গুলিবিদ্ধ মনিরুলকে টেনেহিঁচড়ে নিয়ে যায় বিএসএফ, এখনো মেলেনি সন্ধান

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় ভারত সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় যান মনিরুল ইসলামসহ সাতজন। এ সময় তাদের দেখে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে মনিরুলের ডান পায়ে গুলি লাগে। একপর্যায়ে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় মনিরুলের সঙ্গে থাকা অন্যরা পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে আহত মনিরুলকে আটক করে টেনে হিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যান বিএসএফ সদস্যরা। তবে তিনি জীবিত রয়েছেন নাকি মারা গেছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে আহত মনিরুল ইসলামকে ভারতের কৃষ্ণনগর জেলার শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সীমান্ত এলাকার একাধিক সূত্রে জানা গেছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।

বিএসএফর গুলিতে আহত মনিরুল ইসলামের স্ত্রী রিমা খাতুন বলেন, বিকেলে আমাদের গ্রামের খেলা হচ্ছিল। খেলা দেখা শেষে আমার স্বামী বাড়ি ফেরেন। পরে আমার অসুস্থ শ্বশুরের জন্য বটতলার বাজারে খাবার কিনতে যান। পরে আর বাড়ি ফেরেননি। রাতে লোকমুখে জানতে পারি আমার স্বামীকে গুলি করে ভারতে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। আমার স্বামীকে আমি সুস্থ জীবিত অবস্থায় ফেরত চাই।

এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সন্ধ্যায় মেইন পিলার ৬১/১-এস-এর কাছে শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার পাশে গুলির শব্দ শোনা যায়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের টুঙ্গী ক্যাম্পের সদস্যরা। পরে সীমান্ত ও জনসাধারণের নিরাপত্তায় পাল্টা ফায়ার করে মেদেনীপুর ক্যাম্পের বিজিবি টহল দল। ঘটনার পর সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করেছে বিজিবি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...