বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

বরিশালে ছাত্রলীগ-যুবলীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
বরিশালে ছাত্রলীগ-যুবলীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধষোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পূর্ব বাকাল গ্রামের মৃত সোলেমান সরদারের ছেলে ও বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. অলিউল রহমান, মধ্য শিহিপাশা গ্রামের হালিম খলিফার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য রবিউল খলিফা, বাকাল গ্রামের হানিফ মৃধার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য রাব্বি মৃধা, পূর্ব সুজনকাঠী গ্রামের রজব আলী সরদারের ছেলে ও গৈলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি কামরুল সরদার, উত্তর শিহিপাশা গ্রামের শাহে আলম সরদারের ছেলে ও গৈলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল সরদার, কালুপাড়া গ্রামের মৃত আশ্রাব সরদারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার সরদার এবং মুড়িহার গ্রামের ইউনুস সরদারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজিব সরদার।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের বাকাল পয়সা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় ওই দিন রাতে থানা-পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। ওই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন দাবি করেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার অলিউল রহমান আগৈলঝাড়া সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির শিক্ষক। তিনি ছাত্রজীবনে বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। অন্যদিকে রাজিব সরদার ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের আওয়ামী লীগ নেতা ইউনুস সরদারের ছেলে। আর সাইফুল সরদার গৈলা বাজারের একজন ব্যবসায়ী।

লিটনের দাবি, রাজনীতিতে সক্রিয় না থাকা সত্ত্বেও শুধু আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়ায় রাজিব সরদার ও সাইফুল সরদারকে পরিকল্পিতভাবে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...