বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

খুলনায় পুনরায় আঁকা হলো রবীন্দ্রনাথের দেয়ালচিত্র

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
খুলনায় পুনরায় আঁকা হলো রবীন্দ্রনাথের দেয়ালচিত্র

খুলনা নগরের শিববাড়ী মোড়ে কালো কালি লেপে বিকৃত করা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র নতুন করে আঁকা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুর থেকে শিল্পী মো. রেজাউল করিম (রেজা) প্রতিকৃতিটি পুনরায় আঁকার কাজ শুরু করেন। সন্ধ্যা ৬টার মধ্যে কাজ শেষ হয় বলে জানিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকে কেসিসি। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিও ছিল। তবে কে বা কারা তার মুখে কালো কালি লেপে দেয়। পাশাপাশি প্রতিকৃতির দুই পাশে তার বিরুদ্ধে বিভিন্ন বক্তব্যসংবলিত পোস্টার সাঁটানো হয়।

শনিবার দুপুরে দেয়ালচিত্রটি পরিদর্শন করে ক্ষোভ ও নিন্দা জানান কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি ঘটনাটিকে অসম্মানজনক ও বিদ্বেষমূলক উল্লেখ করে প্রতিকৃতিটি নতুন করে আঁকার ঘোষণা দেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে নগরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে খুলনার ঐতিহ্য, উন্নয়ন ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়েছে। এর মধ্যে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও ছিল। কিন্তু কে বা কারা তার প্রতিকৃতিতে কালো কালি লেপন করেছে, তা অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...