জমি নিয়ে বিরোধ, সালিশের আগের রাতে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ

বাদশা খান বলেন, সালিশে অংশ নিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে লঞ্চে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। রাত ১টার দিকে প্রতিবেশীদের ফোনে আগুনের খবর পান। পরে বাড়িতে গিয়ে পোড়া ঘরের মধ্যে একটি ট্রাঙ্ক ছাড়া মূল্যবান কিছুই খুঁজে পাননি। প্রায় তিন ভরি স্বর্ণালংকার, ২ লাখ ৭০ হাজার টাকা, জমির দলিল, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পাওয়া যায়নি। তাঁর ধারণা, মালামাল লুটের পর পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।
এ ঘটনায় বাদশা খান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মুলাদী থানায় মামলা করেছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, বসতঘরে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বাচ্চু শরীফের ভাই মো. হাদী শরীফ। তিনি বলেন, গভীর রাতে কে বা কারা বাদশা খানের ঘরে আগুন দিয়েছে, তা তাঁরা জানেন না। এ ঘটনার সঙ্গে জমি নিয়ে বিরোধ বা সালিশের কোনো সম্পর্ক নেই। তাঁদের ফাঁসাতে অন্য কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

