শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’‘ফুটবলের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলাম’আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন মেসিইসরায়েল–সৌদিতে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র, কাজ শেষ হবে ৪৫ দিনেশীতকালে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীর নামে মামলানারায়ণগঞ্জ থেকে উদ্ধার মিঠাপানির কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কেশেয়ারবাজারে অভিষেকেই ১.৭৬ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁল অ্যানথ্রপিকবিয়ের প্রথম রাতে স্বামী-স্ত্রীর করণীয় ও সুন্নত আমলআজকের রাশিফল: মুখ ফসকালেই বাধবে কেলেঙ্কারি, আসছে বিদেশ গমনের সুখবর
বিজ্ঞাপন

ডিসেম্বরে কেউ দেশে আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম
ডিসেম্বরে কেউ দেশে আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরে কেউ দেশে আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি। ডিসেম্বরে কোনো আপার এ দেশে আসার সুযোগ নেই।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কার্যক্রমের পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় নাহিদ ইসলাম বলেন, আজ ৭ নভেম্বর ঐতিহাসিক দিন। আমরা ৭ নভেম্বরকে বিপ্লব মনে করি, ২০২৪ সালকেও বিপ্লব মনে করি। অথচ সরকারের পক্ষে গেলে বিপ্লব, না গেলে গণ-আন্দোলন।

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, আগেরবার আমরা অনেক দয়া দেখিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আমরা ভেবেছিলাম ন্যায়বিচার পাব। কিন্তু বিচার পাইনি। মানুষ ন্যায়বিচার না পেলে নিজেরাই আইন হাতে তুলে নেয়।

নোবিপ্রবি শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাষ্ট্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেও শিক্ষার্থীদের আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকট দূর করতে পারেনি। এসব সমস্যা সমাধানে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...