শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিকনিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’‘ফুটবলের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলাম’আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন মেসিইসরায়েল–সৌদিতে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র, কাজ শেষ হবে ৪৫ দিনেশীতকালে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীর নামে মামলানারায়ণগঞ্জ থেকে উদ্ধার মিঠাপানির কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কেশেয়ারবাজারে অভিষেকেই ১.৭৬ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁল অ্যানথ্রপিক
বিজ্ঞাপন

‘ফুটবলের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলাম’

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ১০:৫৪ এএম
‘ফুটবলের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলাম’

সৃষ্টিকর্তার সঙ্গে নিজের সম্পর্ক এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়েও কথা বলেছেন আলভেস, ‘আমি অনেক প্রশ্ন করি। তাঁর সামনে আমি একটি শিশুর মতো। সবকিছু নিয়েই তাঁকে প্রশ্ন করি।’

কারাগার থেকে মুক্তির পর ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন আলভেস। ইভানজেলিক্যাল ধর্মপ্রচারক হিসেবে বিভিন্ন অনুষ্ঠান ও সমাবেশে অংশ নিচ্ছেন তিনি। এসব অনুষ্ঠানে কারাজীবন এবং নিজের আধ্যাত্মিক পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরছেন সাবেক এই ফুটবলার।

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন আলভেস। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আদালত তাঁকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন। তবে প্রায় ১৪ মাস বিচারাধীন বন্দি থাকার পর ওই বছরের মার্চে ১০ লাখ ইউরো জামিনে মুক্তি পান তিনি।

২০২৫ সালের মার্চে কাতালোনিয়ার উচ্চ আদালত আপিলের শুনানিতে আগের সাজা বাতিল করে তাঁকে খালাস দেন। আদালত আগের রায়ে অসংগতি খুঁজে পায় এবং নির্দোষ থাকার আইনি অনুমানকে নাকচ করার মতো পর্যাপ্ত প্রমাণ নেই বলে সিদ্ধান্ত জানায়।

খেলোয়াড় হিসেবে আলভেসের অর্জন ঈর্ষণীয়। বার্সেলোনা, জুভেন্টাস ও প্যারিস সেন্ট জার্মেইয়ের মতো ইউরোপের বড় ক্লাবে খেলেছেন তিনি। বার্সেলোনার পরিসংখ্যান অনুযায়ী, ফুটবল ইতিহাসের অন্যতম সর্বাধিক শিরোপাজয়ী খেলোয়াড় আলভেসের ঝুলিতে রয়েছে ৪৬টি আনুষ্ঠানিক ট্রফি।

বার্সেলোনার হয়ে ৪০৯ ম্যাচে ২৩ গোল করেছেন আলভেস। জিতেছেন ২৩টি শিরোপা, যার মধ্যে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও ছয়টি লা লিগা। জুভেন্টাসের হয়ে সিরি আ এবং পিএসজির হয়ে দুবার ফরাসি লিগ শিরোপাও জিতেছেন।

ব্রাজিলের হয়ে ১২৬ ম্যাচ খেলেছেন আলভেস। সেলেসাওদের হয়ে ২০০৭ ও ২০১৯ সালে কোপা আমেরিকা এবং ২০০৯ ও ২০১৩ সালে কনফেডারেশনস কাপ জিতেছেন তিনি।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...