শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিকনিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’‘ফুটবলের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলাম’আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন মেসিইসরায়েল–সৌদিতে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র, কাজ শেষ হবে ৪৫ দিনেশীতকালে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীর নামে মামলানারায়ণগঞ্জ থেকে উদ্ধার মিঠাপানির কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কেশেয়ারবাজারে অভিষেকেই ১.৭৬ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁল অ্যানথ্রপিক
বিজ্ঞাপন

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ১০:২২ এএম
সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীর নামে মামলা

মামলার এজাহারসূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের একটি দল সানারপাড় পিডিকে পাম্পের সামনে রাতের দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মৌচাক ইউটার্ন এলাকায় একত্রিত হয়ে সরকারবিরোধী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় মহাসড়কের পাশে থাকা ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২ নম্বরের বাসটিতে আগুন দেওয়া হয়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...