বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

দুবলার চরে নিখোঁজ পর্যটকের সন্ধান দুদিনেও মেলেনি

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম
দুবলার চরে নিখোঁজ পর্যটকের সন্ধান দুদিনেও মেলেনি

সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. রিয়াজ আহমেদের (২৮) সন্ধান দুদিনেও মেলেনি।

শনিবার (৭ নভেম্বর) সাগর ও আশপাশের এলাকায় তার সন্ধানে তল্লাশি চালিয়েছে কোস্টগার্ড ও বন বিভাগ। তবে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এর আগে, শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে সাগরের প্রবল ঢেউ ও স্রোতের টানে তিনি তলিয়ে যান।

নিখোঁজ রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়ার আবুল বাশার ঢালীর ছেলে।

বন বিভাগ সূত্রে জানা যায়, রিয়াজ আহমেদ ‘সুন্দরবন ইকোট্যুরিজম-২’ নামের একটি কাঠের তৈরি পর্যটকবাহী লঞ্চে সুন্দরবনে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাতক্ষীরা রেঞ্জের কদমতলী স্টেশন থেকে তিন দিনের অনুমতিপত্র নিয়ে ১৯ জন পর্যটকসহ লঞ্চটি মান্দারবাড়ী নৌপথ দিয়ে সুন্দরবনে প্রবেশ করে। বিভিন্ন এলাকা ঘুরে শুক্রবার দুপুর ১২টার দিকে লঞ্চটি দুবলার চরের আলোরকোলে পৌঁছায়। পরে পর্যটকেরা ট্রলারে করে চরে নামেন। একপর্যায়ে কয়েকজন পর্যটক সমুদ্রসৈকতে গোসল করতে নামলে ঢেউ ও প্রবল স্রোতের টানে রিয়াজ নিখোঁজ হন।

ঘটনার পরপরই আলোরকোল শুঁটকি পল্লির জেলেরা ট্রলার নিয়ে সাগরে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। তবে রাতে সাগরে প্রচণ্ড ঢেউ ও অন্ধকারের কারণে অভিযান ব্যাহত হয়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও রিয়াজের সন্ধান পাওয়া যায়নি।

আলোরকোল শুঁটকি পল্লির রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী ও সাধারণ সম্পাদক মো. জাকির শেখ বলেন, নীলকমলের দিক থেকে পর্যটকবাহী একটি লঞ্চ এসে আলোরকোলের কাছাকাছি সাগরে নোঙর করে। পরে পর্যটকেরা ট্রলারে করে চরে নামেন। তাদের মধ্যে তিনজন সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাঁতার কাটছিলেন। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে তাদের একজন সাগরে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে শুঁটকি পল্লির জেলেরা দ্রুত ট্রলার নিয়ে তল্লাশি শুরু করেন। তবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...