জমির বিরোধে নেছারাবাদে জামায়াত নেতাকে পিটিয়ে জখম

তবে অভিযোগ অস্বীকার করেছেন টুটুল আইচ। তিনি বলেন, তাঁদের শীতলা মন্দিরের কাজে ব্যবহৃত একটি জমি ৫ আগস্টের পর শফিকুল দখলে নিয়েছেন। এ নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। তবে আজ দুপুরে হামলার বিষয়ে তিনি কিছু জানেন না। ইমরান খন্দকার ও শফিকুলের মধ্যে একটি সুপারি বাগান নিয়ে বিরোধের কথা শুনেছেন। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়েছে বলেও জেনেছেন।
অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইমরান খন্দকারও। তাঁর দাবি, সমুদয়কাঠী ইউনিয়নের একটি পুকুরসহ ২৭ শতাংশ জমির সুপারি বাগান তিনি তিন বছরের জন্য লিজ নিয়েছেন। আজ বাগান থেকে সুপারি পাড়তে গেলে শফিকুল ও তাঁর ভাই সিদ্দিকসহ কয়েকজন এসে সুপারি নিয়ে যান। এ বিষয়ে জানতে চাইলে তাঁরা হামলা করেন। আত্মরক্ষার্থে তাঁরাও দু-চারটি কিল-ঘুষি দিয়েছেন বলে দাবি করেন ইমরান।
সারাদেশ থেকে আরও পড়ুন

