বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম
রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া

বিএনপির সাবেক এমপি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, নির্বাচিত সরকারকে আট মাসে বোর্ডিং পাস দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। আমরাও বলি, রেডি হও জামায়াতে ইসলাম, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদের পাকিস্তান পাঠানো হবে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের জনসভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন পাপিয়া।

এসময় তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে যেই দেশের বিরোধিতা করে, সেই বিরোধিতাকারীর শক্তি হবে বাংলাদেশের নায়ক আর মুক্তিযোদ্ধার সন্তান। প্রজন্ম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যাব ইন্ডিয়া আর লন্ডন। এটা কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না।

তিনি আরও বলেন, খাসির মাংস খাবা বলে যদি কুকুরের মাংস খাও, এটা কি ঠিক হবে? ইসলাম মনে করে, মৃত্যুর আগে কেউ কি জামায়াতে ইসলামীতে দাঁড়িপাল্লায় ভোট দেবেন। জামায়াতে ইসলামীর ভেতরে ইসলামের কোনো নমুনা নাই, কোনো নমুনা নাই।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...