বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

৩৩ লাখ টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
৩৩ লাখ টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুতে সংযোগ সড়ক না থাকায় সেটি জনসাধারণের কোনো উপকারে আসছে না। বাধ্য হয়ে সেতুর এক পাশে বাঁশের মই বসিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। এতে শিক্ষার্থী, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ না করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামে দাউদ গাজীর বাড়ির সামনে সীমানা-সংলগ্ন খালের ওপর সেতুটি নির্মিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। কাজটি বাস্তবায়নের দায়িত্বে ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আরিফ এন্টারপ্রাইজ’। তবে সেতু নির্মিত হলেও এক পাশের সংযোগ সড়ক নির্মাণকাজ সম্পন্ন করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের সময় প্রকৌশলীদের নকশা ও নিয়মশৃঙ্খলা উপেক্ষা করে খাল ও রাস্তার পাশ থেকে অপরিকল্পিতভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটা হয়েছে। এতে খালের পাড় ভেঙে স্থানীয় মোহাম্মদ গাজীর বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধসে পড়েছে পাকা রাস্তার একাংশ। বর্তমানে সেটি খালের মধ্যে বিলীন হওয়ার পথে। দীর্ঘদিন ধরে কাজ অসমাপ্ত থাকায় আশপাশের কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে।

সরেজমিনে দেখা যায়, সেতুর এক পাশের সংযোগ সড়কের প্রায় কোনো অস্তিত্বই নেই। মাটি ধসে সেখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। খালের পাশে বসবাসরত একটি পরিবারের ঘরও ধসে পড়েছে। সেতুতে ওঠানামার একমাত্র ভরসা হিসেবে স্থানীয়রা বাঁশের মই ব্যবহার করছেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির গাজী আবুল হোসেন বলেন, ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন ও রমজাননগর ইউনিয়নের টেংরাখালী এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি ঠিকাদারের অপরিকল্পিত কাজের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তার অভিযোগ, সেতু নির্মাণের সময় খাল ও রাস্তার পাশ থেকে বিপুল মাটি কেটে বিক্রি করা হয়েছে। পরবর্তীতে মাটি ভরাট না করায় বর্ষায় রাস্তার অংশ ধসে পড়ে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো কার্যকর ব্যবস্থা দেখা যায়নি বলে জানান তিনি। তিনি দ্রুত সংযোগ সড়ক নির্মাণ এবং মুন্সিগঞ্জের ক্ষতিগ্রস্ত সড়ক পাইলিং করে সংস্কারের দাবি জানান।

ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা মোহাম্মদ গাজী ক্ষোভ প্রকাশ করে বলেন, সেতুটি নির্মাণ করা হয়েছিল আমাদের সুবিধার জন্য। কিন্তু ঠিকাদারের অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে আমার বসতভিটা ভাঙনের মুখে পড়েছে এবং ঘরের একটি অংশ ভেঙে গেছে। এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...