বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

রাঙামাটিতে জেলা আ.লীগের সহসভাপতি চিংকিউ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম
রাঙামাটিতে জেলা আ.লীগের সহসভাপতি চিংকিউ গ্রেপ্তার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাঙামাটিতে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে যান। সম্প্রতি আত্মগোপনে থাকা কয়েকজন নেতাকর্মী এলাকায় ফিরে যোগাযোগ ও বৈঠকের মাধ্যমে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছেন—এমন গোয়েন্দা তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এরপর জেলাজুড়ে বিশেষ নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে কালিন্দিপুর এলাকায় চিংকিউ রোয়াজার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, জেলায় সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হচ্ছে। জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা চিংকিউ রোয়াজার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...