বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

মাকে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম
মাকে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার

মাকে সঙ্গে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুরে অনুষ্ঠিত ওই মিছিলের ছবি-ভিডিও সামাজিকমাধ্যমে প্রকাশের পর ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মিছিলে অংশ নেওয়া নজরুলের মাকে গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ।

রোববার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাইফুল প্রামাণিক (২০), ইরান প্রামাণিক (২২), নয়ন মোল্লা (২০), রাব্বি হোসেন (২২) ও সুহান শেখ ওরফে সোহান (২৩)। তাদের সবার বাড়ি পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাগমারা ও মেঘনা এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজন নিষিদ্ধ ঘোষিত বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী। ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১) ও ১৫(৩) ধারায় করা একটি মামলার তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে পুলিশি পাহারায় তাঁদের আদালতে পাঠানো হয়।

এর আগে, শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেন। সেগুলো পাংশার বাহাদুরপুরে অনুষ্ঠিত মিছিলের বলে দাবি করেন তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...