সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও বনকর্মীদের ওপর হামলা, দম্পতিসহ গ্রেপ্তার ৩

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে মোংলা ও দাকোপ থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে জয়মনি এলাকা থেকে সোহেল ও লাইজুকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা মোংলা বাজারের সার ও কীটনাশক বিক্রেতা সেলিম মিয়ার দোকান থেকে মাছ ধরার বিষ ক্রয়ের তথ্য দেন। পরে সেলিমকেও গ্রেপ্তার করা হয়।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, আজ দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও বিষ সরবরাহের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ অপরাধে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

