কুলিয়ারচরে হাতকড়াসহ আসামি পালানো ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ২

অন্যদিকে, গত ১১ অক্টোবর কুলিয়ারচরের পূর্ব গোবরিয়া এলাকার শান্তি মোড়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় করা মামলায় হাতেম আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় ১৩ অক্টোবর রাতে কুলিয়ারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়। সব মিলিয়ে এ মামলায় আসামির সংখ্যা ৪০ থেকে ৪৫।
এ মামলায় এর আগে ছয়সূতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার হাতেম আলীকে গ্রেপ্তার করা হলো।
কুলিয়ারচর থানার ওসি মোজাম্মেল হক বলেন, পৃথক দুটি মামলার তদন্তের অংশ হিসেবে সবিজ মিয়া ও হাতেম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

