বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

বিএনপির র‍্যালি ঘিরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, আতঙ্কে দোকানপাট বন্ধ

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম
বিএনপির র‍্যালি ঘিরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, আতঙ্কে দোকানপাট বন্ধ

তিনি আরও বলেন, যারা সরকারকে বেকায়দায় ফেলতে বাজারে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাস করছে, তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শ এবং নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের নির্দেশনা অনুসরণের আহ্বান জানান তিনি। দলের ভেতরে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন আকবর হোসেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে ককটেল বিস্ফোরণ কারা ঘটিয়েছে, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর থেকেই পৌর শহরে উত্তেজনা থাকায় গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছিল।

র‍্যালি ও সমাবেশে জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিনা আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম বাহাদুর, জেলা যুবদলের সহসম্পাদক ইসমাইল হোসেন সবুজ, সদস্য শাখাওয়াত হোসেন মামুন ও হাসানুজ্জামান শাহাদাত, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহম্মদ ডিপলু, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন ভূঞা হুদন, নাসির উদ্দিন ও জামাল উদ্দিন টিংকু, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজাম উদ্দিন হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শিপন, ছাত্রদলের সভাপতি সাইমুন হক রাজিব এবং উপজেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মতিউর রহমান চৌধুরী পলাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদেক দাগনভূঞা উপজেলা বিএনপিতে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিং রয়েছে। গত ২ সেপ্টেম্বর দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৪৫ জন আহত হন। এর আগের বছর ৫ আগস্টের সংঘর্ষেও অন্তত ৩০ জন আহত হয়েছিলেন। এসব ঘটনায় করা মামলাগুলো আদালতে বিচারাধীন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...