ধুনটে ফসলি জমিতে পুকুর খননের নামে মাটি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার ধুনটে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মাসুদ পারভেজ নামের এক মাটি ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি এলাকায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাঁচথুপি গ্রামের একটি ফসলি জমিতে পুকুর খননের নামে মাটি কেটে বিক্রি করছিলেন বেলকুচি গ্রামের ব্যবসায়ী মাসুদ পারভেজ। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনছুর শোয়াইব থানা-পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালান। এ সময় মাটি কাটার সরঞ্জাম জব্দ করা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

