২৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৬ জনের সাজা

২৭৬ কোটি ৭৫ লাখ টাকার ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী রুকমিনা জামানসহ ছয় জনকে পাঁচ মাস করে সাজা দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত। আজ রোববার আদালতের বিচারক হেলাল উদ্দিন এ আদেশ দেন। পলাতক থাকায় দণ্ডিতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দণ্ডিত অন্য চার ব্যক্তি হলেন এস এম আলমগীর চৌধুরী, খোরশেদুল আলম, হাবিব উল্লাহ ও সাফিকুল ইসলাম।
অর্থঋণ আদালতের সেরেস্তাদার মো. সাইফুদ্দীন পারভেজ বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করায় অর্থঋণ জারি মামলায় ব্যাংকের পক্ষ থেকে ঋণখেলাপিদের সাজা চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ছয় জনকে পাঁচ মাস করে সাজা দেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

