বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

৩৫৮ কোটির পণ্যবাহী লাগেজ ভ্যানে চড়বে যাত্রী

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০২:১০ এএম
৩৫৮ কোটির পণ্যবাহী লাগেজ ভ্যানে চড়বে যাত্রী

সূত্রটি আরও জানায়, তিন বছর আগে ট্রেনগুলোতে লাগেজ ভ্যান যুক্ত করা হলেও কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। নতুন এসব লাগেজ ভ্যান যুক্ত হওয়ার আগে মাসে গড়ে পার্সেল পরিবহনে রেলের আয় হতো ৭২ লাখ টাকা। লাগেজ ভ্যানগুলো যুক্ত হওয়ার পর তা বেড়ে দাঁড়ায় ৭৭ লাখ টাকায়। অর্থাৎ রেলওয়ে ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয় করে গড়ে প্রতি মাসে আয় করছে মাত্র ৭ লাখ টাকা।

লাগেজ ভ্যানগুলো অব্যবহৃত পড়ে থাকার কারণ খতিয়ে দেখতে গত বছরের ৫ জানুয়ারি রেলপথ মন্ত্রণালয়ে একটি সভা হয়। সভার কার্যপত্র অনুযায়ী, রেলওয়ের ১২৫টি লাগেজ ভ্যানের মাত্র ৫ শতাংশ ব্যবহার হচ্ছে। অব্যবহৃত থাকছে বাকি ৯৫ শতাংশ। এর পরিপ্রেক্ষিতে লাগেজ ভ্যানগুলোকে যাত্রীবাহী কোচে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়।

​সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, গত ১৮ অক্টোবর রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কারখানা পরিদর্শনে আসেন। এ সময় লাগেজ ভ্যানগুলো যাত্রী পরিবহনে ব্যবহারের প্রস্তাব উপস্থাপন করা হয়। কীভাবে বগিগুলো রূপান্তর করা যেতে পারে, তাও দেখানো হয়েছে।

তবে নাম প্রকাশ না করার শর্তে সৈয়দপুর রেল কারখানার এক প্রকৌশলী বলেন, কারখানায় বর্তমানে যন্ত্রাংশের তীব্র সংকট। এর জন্য অধিকাংশ যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হবে। তাই লাগেজ ভ্যানগুলো যাত্রী পরিবহনের জন্য কোচে রূপান্তর করাটা অত্যন্ত ব্যয়বহুল, যা হবে আরেকটি আত্মঘাতী সিদ্ধান্ত।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...