বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

সাভারে এক রাতে ২ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ১১:০৮ এএম
সাভারে এক রাতে ২ বাসে আগুন

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পৃথক দুটি স্থানে এক রাতেই দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম আগুনের বিষয়ে নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার উপজেলা পরিষদসংলগ্ন গেন্ডা এলাকার আর্মি সলিউশন স্কুলের সামনে রাখা একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে আগুন লাগে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়।

এর কিছু সময় পর রাত ৩টার দিকে সাভার মডেল থানাধীন বলিয়ারপুর বাসস্ট্যান্ডের ঢাকা-আরিচাগামী লেনে দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে টাটা সার্ভিসিং সেন্টারের সামনে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন জ্বলে ওঠে। সার্ভিসিং সেন্টারের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়। তবে বাসটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে যায়। দুটি বাসেই কোনো যাত্রী বা চালক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম জানান, সাভারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাসে আগুনের ঘটনায় একটির বিষয়ে পুলিশ নিশ্চিত হলেও অপর ঘটনাটি সঠিক কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, অনেক সময় গাড়ির নিজস্ব ত্রুটি বা ভেতরে থাকা মশার কয়েল থেকেও অগ্নিকাণ্ড ঘটতে পারে। ফলে ঘটনাগুলো নাশকতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...