সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের বাধা

সীমান্তবর্তী সূত্র ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে আনুমানিক ৩০ বছর বয়সি এক নারী পাথরেরচর সীমান্ত দিয়ে আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা দেন। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি নিজের নাম-ঠিকানা বা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এমনকি তিনি অসংলগ্ন কথাবার্তাও বলেন। পরবর্তীতে তাকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়।
এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এশিয়া পোস্টকে বলেন, সীমান্তে এক ব্যক্তিকে পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল। আমরা আগের মতোই সেখানে সতর্ক পাহারা জোরদার রেখেছি। তিনি এখনো ভারতের ভেতরেই অবস্থান করছেন, আমরা তাকে বাংলাদেশে ঢুকতে দিইনি।
সারাদেশ থেকে আরও পড়ুন

