বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

সাক্ষাৎকার না দিয়ে ২ সাংবাদিকের ওপর খেপলেন সাঁথিয়া থানার ওসি

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম
সাক্ষাৎকার না দিয়ে ২ সাংবাদিকের ওপর খেপলেন সাঁথিয়া থানার ওসি

সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গেলে দুই সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে জিডি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পাবনার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সাঁথিয়া থানার ওসির কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন এখন টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি মাসুদ রানা ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন।

জানা গেছে, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়ীয়া গ্রামের ফরিদা খাতুনের দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত এক নম্বর আসামি লিটনকে বাদ দিয়ে চার্জশিট দেয় সাঁথিয়া থানা পুলিশ। সেই অভিযোগের বিষয়ে ওসির বক্তব্য নিতে মঙ্গলবার দুপুরে ওসির কক্ষে যান সাংবাদিকরা। চার্জশিট থেকে এক নম্বর অভিযুক্তের নাম বাদ দেওয়ার বিষয়ে জানতে চাইলে সাক্ষাৎকার না দিয়ে ওসি ক্ষিপ্ত হন এবং সাংবাদিকদের নাম-পরিচয় নিয়ে থানার পুলিশ সদস্যদের জিডি করার নির্দেশ দেন বলে অভিযোগ করেন সাংবাদিকরা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...