চিকিৎসককে মারধরের পর ছাত্রলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার যুবদল নেতা

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কক্ষে রোগী দেখছিলেন মেডিকেল অফিসার ডা. সুরঞ্জিত দাস। এ সময় যুবদল নেতা সালামের বাবা বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে গেলে তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। পরে বিষয়টি সালামকে জানান বেলায়েত।
খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ৩-৪ জনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কক্ষে প্রবেশ করেন সালাম। এ সময় তিনি চিকিৎসক সুরঞ্জিতের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল এবং তাঁকে মারধর করেন। পরিস্থিতি বেগতিক দেখে আত্মরক্ষার্থে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন ডা. সুরঞ্জিত।
সারাদেশ থেকে আরও পড়ুন

