মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: আ. লীগ ও অঙ্গ সংগঠনের ১১ জন গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আরও রয়েছেন হরিরামপুরের জেলা ছাত্রলীগের সহসম্পাদক শেখ রিফাত (২১), শিবালয়ের আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম (৩৫), ধর্মবিষয়ক সম্পাদক আরশেদ আলী (৫৫), ঘিওর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রেজাউল মণ্ডল (৪৫), পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবজাল (৪৮) এবং দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন (২৬)।
পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া ট্রাফিক পুলিশ বক্স ও ঘিওর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
সারাদেশ থেকে আরও পড়ুন

