মির্জাপুরের পাকুল্লায় আগুনে পুড়ল তুলার কারখানা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লায় একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার যন্ত্রপাতি ও উৎপাদিত তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় মালিকপক্ষের দাবি, প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের হিসাবে ক্ষতির পরিমাণ ৭ লাখ টাকা।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকুল্লা হাজী মাইনুদ্দিন মার্কেটের গুনোটিয়া রোডে অবস্থিত ‘সীমা বেডিং স্টোর’ নামের কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
সারাদেশ থেকে আরও পড়ুন

