বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ দেখতে গিয়ে হামলায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ দেখতে গিয়ে হামলায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ দেখতে গিয়ে হামলার শিকার হয়ে মো. সোহাগ মিয়া (৩২) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনেরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড় ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর পাঁচদোনা এলাকায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মঈন বাজারের পূর্ব পাশে বেপারহাটি এলাকায় তিনি গুরুতর আহত হন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোবারক ও হানিফ নামে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় সোহাগ তৃতীয় পক্ষ হিসেবে সংঘর্ষ দেখতে গেলে হানিফ পক্ষের লোকজন তাকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে।

পরে বিকেল সাড়ে ৬টার দিকে হানিফ পক্ষের লোকজনই তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে ভর্তির সময় তার প্রকৃত পরিচয় গোপন করে আব্দুল নাম ব্যবহার করা হয় বলে হাসপাতালের ভর্তি টিকিটে উল্লেখ রয়েছে। সেখানে তার বয়স ৩৫ বছর এবং বাবার নাম জিন্নাত আলী লেখা হয়। তবে তার প্রকৃত নাম সোহাগ মিয়া এবং বাবার নাম এলেম বলে জানা গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...