বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

চট্টগ্রামে শ্রমিক লীগ কর্মীকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম
চট্টগ্রামে শ্রমিক লীগ কর্মীকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর

ফেসবুকে মন্তব্যের জেরে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক কর্মীকে চড়-থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার সহসাংগঠনিক সম্পাদক তানিয়া আমিনের বিরুদ্ধে।

এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তিও ওই শ্রমিক লীগ কর্মীকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে খোরশেদ আলমের মুঠোফোনে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরের বাকলিয়া থানার তুলাতলী নয়াবাজারের শাপলা চত্বরে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার খোরশেদ আলম ওই এলাকার স্থানীয় লন্ড্রি ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের একজন সক্রিয় কর্মী।

ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও তানিয়া আমিনের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, দোকানের ভেতরে খোরশেদ আলমকে চড়-থাপ্পড় মারছেন তানিয়া আমিন। তার সঙ্গে থাকা কয়েকজন পুরুষকেও ওই ব্যবসায়ীকে মারধর করতে দেখা যায়। এ সময় ফেসবুকে পোস্ট দেওয়ার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভিডিওর শেষাংশে ঘটনাস্থলে পুলিশের একটি গাড়ি পৌঁছাতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তানিয়া লেখেন, নারীকে অসম্মান নয়, সম্মানেই সমাজ শক্ত হয়।

খোরশেদ আলমের বিরুদ্ধে অভিযোগ তুলে তানিয়া আমিন জানান, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে তার ধারণ করা একটি ভিডিও ডাউনলোড করে তাতে অশালীন মন্তব্য যুক্ত করে ফেসবুকে পোস্ট দেন ওই ব্যবসায়ী। প্রথম দফায় সতর্ক করার পর তিনি পোস্টটি সরিয়ে নেন। তবে দুই-তিন দিন পর আবারও একই ধরনের পোস্ট দেন। এ বিষয়ে কথা বলতে গেলে খোরশেদ দুর্ব্যবহার করেন এবং তাকে মারতে উদ্যত হন। এমন পরিস্থিতিতে তাকে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেন এই এনসিপি নেত্রী।

তানিয়া আরও জানান, প্রথমে খোরশেদকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে তার পরিবারের কথা বিবেচনা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার বিষয়টি ভাবা হচ্ছিল। তবে পুলিশ তার মুঠোফোন পরীক্ষা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ও নাশকতাসংক্রান্ত যোগাযোগের তথ্য পাওয়ার কথা জানালে তাকে আইনি প্রক্রিয়ার আওতায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, এনসিপি নেত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং খোরশেদ আলমকে থানায় নিয়ে আসে। তবে ঘটনাস্থলে পুলিশ সরাসরি কোনো মারধরের ঘটনা দেখেনি।

ওসি আরও জানান, থানায় নেওয়ার পর খোরশেদ আলমের মুঠোফোন পরীক্ষা করে শ্রমিক লীগের কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...