রাজশাহীতে যুবলীগের ঝটিকা মিছিল

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। সংগঠনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নগরের গ্রেটার রোডে মহানগর যুবলীগের উদ্যোগে এই মিছিল করা হয়। পরে নেতা-কর্মীরা তাঁদের ফেসবুকে ভিডিও পোস্ট করেন।
এতে দেখা যায়, গ্রেটার রোড ডলফিন ক্লিনিকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দ্রুতই স্থান ত্যাগ করেন যুবলীগের নেতা-কর্মীরা।
সারাদেশ থেকে আরও পড়ুন

