গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক অসন্তোষ, ১২ কারখানা ছুটি

আজ বুধবার বেলা ২টার দিকে মহানগরীর কাশিমপুর থানার ৪ নম্বর ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকায় রীচ কটন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, বেতন বাড়ানোর দাবিতে তাঁরা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় তিন নারী শ্রমিক আহত হন। পরে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত শ্রমিকেরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
সারাদেশ থেকে আরও পড়ুন

